কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস ৬ আগস্ট। এ উপলক্ষে চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে থাকছে তিন দিনব্যাপী বেশকিছু অনুষ্ঠান।
সেদিন রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে থাকবে গ্রামীণফোন তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফরিদুর রেজা সাগর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ইমদাদুল হক মিলন। পরিচালনায় জিলুর রহমান।
৫ আগস্ট দুপুর ৩টা ৫ মিনিটে লাক্স মাঝ দুপুরের টেলিছবির আয়োজনে দেখানো হবে সতীর্থ রহমানের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে টেলিফিল্ম ‘নিশীথে’। ৬ আগস্ট সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত প্রচার হবে রবীন্দ্রনাথকে স্মরণে-বরণে ‘সারাদিন রবীন্দ্রনাথ’।
দুপুর ৩টা ৩০ মিনিটে রবি এ সপ্তাহের বিশেষ ছবিতে প্রচার হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর ছবি ‘সুভা’। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে সাজানো হয়েছে দিবসটি।