চট্টগ্রামে ভাটিয়ারীতে আজ শুরু চিটাগাং ওপেন গলফ

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাবে আজ বুধবার শুরু হতে যাচ্ছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস চিটাগাং ওপেন। সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে।

প্রায় কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্টে দেশি-বিদেশি মিলিয়ে সর্বমোট ১৬৮ জন গলফার অংশ নিচ্ছেন। এর মধ্যে দেশের প্রতিযোগী ৫৬ জন। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে তথ্যাদি জানান ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল শামসুজ্জামান।