বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতার বিরোদ্ধে অপরাজনীতির অভিযোগ এনে ক্যাম্পাসে তাদের অবাঞ্ছিত ঘোষণা করে কমিটির ৭৯ নেতা পদত্যাগ করেছেন। গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে পদত্যাগের কথা জানান ছাত্রলীগের ওই নেতারা। এসময় তারা বর্তমান কমিটিকে মেয়াদত্তীর্ণ ও সন্ত্রাসী উল্লেখ করে তা ভেঙ্গে দিয়ে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানান।
বর্তমান কমিটি থেকে পদত্যাগকারীর মধ্যে সহসভাপতি ১জন, যুগ্ম সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, সম্পাদকীয় পদে ১৯ জন, উপ সম্পাদক ১৬ জন, সহ-সম্পাদক ৪ জন, কার্যকরী সদস্য ২১ জন এবং বিভিন্ন আবাসিক হল কমিটির ১২ জন সভাপতিও সাধারণ সম্পাদক রয়েছেন।