এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের টাকা বিকাশে অবৈধভাবে লেনদেন ও ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার রাতে তাদের রাজধানীর ডেমরা এলাকা থেকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই ৩ ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অনিবন্ধিত মোবাইল সিমকার্ড এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে।