মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুর অবস্থা উন্নতির দিকে

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষের সময় মায়ের গর্ভে গুলিবিদ্ধ হয়ে ভূমিষ্ঠ শিশুটির অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শিশুটিকে এখন আগের চেয়ে ভালো মনে হচ্ছে বলে স্বজনরাও জানান।
 
এদিকে ওই সংঘর্ষের মামলার আরও দুই আসামিকে সোমবার গ্রেফতার করেছে মাগুরা পুলিশ। এনিয়ে আলোচিত এই ঘটনার মামলার ছয় আসামি গ্রেফতার হলেন।
 
মাগুরায় গত ২৩ অগাস্ট সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃস্বত্তা নাজমা বেগম। গুলি তার গর্ভস্থ সন্তানকেও বিদ্ধ করে।