নাশকতার মামলায় বিএনপির ৩১ নেতার অব্যাহতি

নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত।
 
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হক তাদের মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে আদেশ দেন।
 
এই মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
 
অব্যাহতি প্রাপ্তরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির ‍রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও ছাত্রদল নেতা (মৃত) নুরুজ্জামান জনিসহ ৩১ জন।