চট্টগ্রামের পটিয়ায় কার্ভাডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। সিএনজিটির চালকসহ গুরুতর আহত আরো তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জিরি ইউনিয়নের মধ্যম জিরি এলাকার মৃত নুরুল আলমের ছেলে মোকতার (২৭) ও কুসুমপুরা ইউনিয়নের জহির আহমদের ছেলে নয়ন (১৫)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শান্তিরহাট এলাকায় দুপুর তিনটায় চট্টগ্রামমুখী একটি কার্ভাডভ্যানের সাথে পটিয়ামুখী একটি নাম্বারবিহীন সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোকতার গুরুতর আহত হন। পরে তাকে আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফািঁড়র এস আই মাসুদ জানান, ‘গুরুতর আহতবস্থায় পাঁচজনকে চমেকে নেয়া হলে এতে দুই যাত্রীকে মৃত বলে জানান চিকিত্সকরা।