আশ্রয়কেন্দ্রে শিশুর মৃত্যু

জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের জয়কৃষ্ণপুর আশ্রয় কেন্দ্রে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস জানান, শিশুটি শ্বাসকষ্টে ভুগছিলো। মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই গ্রামের সুমনের পুত্র মৃত রিয়ান আশ্রয় কেন্দ্রের মেঝেতে খেলা করছিল। এ সময় সে মেঝেতে পড়ে যায়। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।