ইনিয়েস্তার হাতে নেতৃত্বের ঝাণ্ডা

 
পড়তি ক্যারিয়ার নিয়ে জাবি কাতারের আল সাদ ক্লাবে যোগ দেয়ার পর বার্সেলোনার নেতৃত্বের ঝাণ্ডা উঠছে আক্রমনাত্মক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার হাতে। 
 
সাম্প্রতিক সময়গুলোতে অবশ্য স্প্যানিশ জায়ান্টে জাবির ডেপুটি হিসেবেই দায়িত্ব পালন করে আসছেন ইনিয়েস্তা। আগামী ২০১৫-১৬ মৌসুমের জন্য ইউরোপীয় চ্যাম্পিয়ন ক্লাবের অধিনায়ক হিসেবে তাকে নির্বাচিত করেছে সতীর্থ খেলোয়াড়রাই।
 
ওই নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও সার্জিও বাসকুইটস। এই তালিকার চতুর্থ স্থান লাভ করেছেন জাভিয়ার মার্সেরানো। ছোটকাল থেকে ক্লাবের অধিনায়কত্বে স্বপ্ন দেখছেন বলে সম্প্রতি মত দেয়া সেন্টার ব্যাক জেরার্ড পিকুকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে সতীর্থ খেলোয়াড়রা।