বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক সূচকে বাংলাদেশে অবনতির চিত্র উঠে আসায় দেশের মর্যাদার প্রশ্নে বিএনপি উদ্বিগ্ন। বর্তমানে দেশে আইনের শাসন অনুপস্থিত থাকায় সুশাসন ও জবাবদিহিতা এখন আর অবশিষ্ট নেই। পরিস্থিতি ক্রমেই নৈরাজ্যের দিকে চলে যাচ্ছে।’
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিপন বলেন, ‘আজকে অত্যন্ত উদ্বেগের বিষয়- সমপ্রতি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অপহরণের মানদণ্ডে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে সপ্তম দেশ হিসেবে চিহ্নিত করেছে। এটা দেশের নাগরিকদের জন্য উদ্বেগের, লজ্জারও।’