আইকিউ দিয়ে আইনস্টাইনকে পেছনে ফেলল ১২ বছরের শিশু

 
ব্রিটেনে ১২ বছরের এক বিস্ময় বালিকা 'মেনসা আইকিউ টেস্টে' সর্বোচ্চ ১৬২ পয়েন্ট স্কোর করেছে। আইকিউ টেস্টে এটিই সর্বোচ্চ সম্ভাব্য স্কোর। এর ফলে তার বুদ্ধিমত্তা আইনস্টাইন ও স্টিফেন হকিং এর বুদ্ধিমত্তাকেও হার মানাল।
 
এসেক্সের নিকোল বার বুদ্ধিমত্তা পরিমাপের স্বীকৃত মাপকাঠি মেনসা টেস্টে সম্পূর্ণ নির্ভুলভাবে ১৬২ স্কোর করে। এর ফলে সে বিশ্বের ১ শতাংশ শীর্ষ বুদ্ধিমত্তা সম্পন্নদের মধ্যে গণ্য হবে। শুধু তাই নয় স্টিফেন হকিং, বিল গেটস ও আইনস্টাইনের আইকিউও তার চেয়ে কম। বিশ্বর সেরা হিসেবে বিবেচিত এরা সকলেই ১৬০ স্কোর করেছিলেন।
 
শিশুটির মা ডলি বাকল্যান্ড জানান, 'সে খুবই পরিশ্রমী শিশু। স্কুল শেষে সে হোমওয়ার্ক ক্লাবে গিয়ে পড়াশোনা করে। এমন কি সে একদিনও স্কুল কামাই করে না'। ব্রিটেনের দৈনিক মিররকে দেয়া সাক্ষাতকারে তিনি আরো জানান, 'ছোটবেলা থেকেই সে বইপত্র ও ম্যাগাজিনে বিভিন্ন ভুল বের করতে শুরু করে। এছাড়াও সে মজা করতে পছন্দ করে। সূত্র: পিটিআই