অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ডারউইন শহরের পাশে একটি ফ্রিজার থেকে বিপন্ন প্রজাতির ৭০ টি কুমিরের মাথা উদ্ধার করেছে পুলিশ। এক সারি দোকানের পেছনে ফ্রিজারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
হাম্পটি ডু শহরে কয়েকজন কিশোর ফ্রিজারটি খুঁজে পায়। অস্ট্রেলিয়ায় লোনা পানির কুমিরকে বিপন্ন প্রজাতি হিসেবে গণ্য করা হয়। দেশটির উত্তরাঞ্চলে এই প্রজাতির কুমিরের আবাসস্থল সংরক্ষণ করা হয়। এ ধরণের কুমিরগুলো ২৩ ফুট লম্বা এবং ওজনে এক টন পর্যন্ত হতে পারে।
চোরাকারবারিদের মধ্যে কুমিরের চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে। কুমিরের চামড়া দিয়ে হাত ব্যাগ ও জুতা তৈরি করা হয়। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী সংরক্ষিত বন্য প্রাণী হত্যা করলে সাড়ে ৭৬ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা অথবা পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হয়। সূত্র: বিবিসি