জেলার টেকনাফ উপজেলায় মানব পাচার ও হুন্ডির ব্যবসার অর্থ পাচারের অ্যাজেন্ট হামিদ হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত অবৈধ হুন্ডি ব্যবসায়ী। হামিদ সদর ইউনিয়নের উত্তর নেঙ্গুলবিল গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাত নয়টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পৌরসভা বাসস্টেশনের ব্যটালালিয়ান প্রধান সড়কের পাশে নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।