জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা সমাপ্ত

জয়পুরহাটে আজ মঙ্গলবার বিকালে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী জেলা বৃক্ষ ও ফলদ বৃক্ষ মেলা-২০১৫ শেষ হয়েছে।

জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে এই বৃক্ষ মেলার আয়োজন করে। “দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরব দেশ”এ শ্লোগানকে সামনে রেখে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলার শুরু হয় গত ২৬ জুলাই।
জেলা প্রশাসক মো: আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ জেড এম ছাব্বির ইবনে জাহান, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বনায়ন বগুড়া মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম করিম প্রমূখ। জেলা বৃক্ষ ও ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারীর ৩২ টি স্টল স্থান পায়। অনুষ্ঠান শেষে মেলায় সেরা ষ্টলের পুরষ্কার করিম নার্সারীর মালিক শফিকুল ইসলাম করিমের হাতে তুলে দেন প্রধান অতিথি।