আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
সোমবার রাতে আগৈলঝাড়ায় এলজিইডি ব্রিজের মালামালসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ওসি মো. আফজাল হোসেন জানান, উপজেলার গৈলা ইউনিয়নের বড়ইতলা এলাকায় সরকারের এলজিইডি বিভাগের নির্মাণাধীন ব্রিজের মালামাল সম্প্রতি চুরি হলে স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ হোসেন বাদী হয়ে দক্ষিণ গৈলা গ্রামের নুরুল হক আকনের ছেলে হাবিব আকনসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে গৈলার মাসুম মোল্লার দোকানের পিছন থেকে চুরি যাওয়া ব্রিজের মালামাল উদ্ধার এবং এজাহারভুক্ত আসামি হাবিব আকনকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে থানায় আরও চুরি মামলা রয়েছে বলে জানান ওসি।