সৈয়দপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের দণ্ড

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

মঙ্গলবার সৈয়দপুরে মায়ের দায়ের করা অভিযোগে মাদকাসক্ত ছেলে মোঃ কায়সার আহমেদকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার অফিসার্স কলোনির মৃত আকবর আলীর ছেলে।

মাদকাসক্ত কায়সার নেশার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা চাইতো। টাকা দিতে অস্বীকার করলে সে মা ও বোনের ওপর চড়াও হতো। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মাদক সেবন অবস্থায় কায়সারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া তাকে ওই দণ্ড দেন।