পাক-ভারত সীমান্তে সন্ত্রাসী হামলায় বিএসএফ সদস্য নিহত

 
ভারত-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন। তবে পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে।
 
বুধবার সৈন্যবাহী একটি গাড়িবহর লক্ষ করে হামলা চালানো হয়। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে।
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, বিএসএফবাহী একটি গাড়ি জন্মু সীমান্তের সামরুলি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। এলাকাটি উধমপুর থেকে ১০ কিলোমিটার দূরে।