গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ঝিনাইদহ সদরের সুরাট এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মডার্ন ফার্মাসিটিক্যালস নামে একটি প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কাজ করতেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।