ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক জয়াবর্ধনে

 
মাহেলা জয়াবর্ধনেকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। টেস্ট ও ওডিআই সিরিজে ইংল্যান্ডের কোচিং টিমের সঙ্গে থাকবেন জয়াবর্ধনে।
 

তবে, শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের সঙ্গে কোনো স্থায়ী চুক্তিতে যাচ্ছে না ইসিবি। সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশ বর্তমানে ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন। তবে এ বছর শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হবে।