গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সম্মেলন কক্ষে আইসিটি অধিদপ্তর ও চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের মধ্যে ‘এস্টাব্লিশিং ডিজিটাল কানেক্টিভিটি’ প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদ এবং চায়না রেলওয়ের চিফ রিপ্রেজেন্টেটিভ উই জিয়াওজুন নিজ নিজ পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ২২৫০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনসহ তৃণমূল পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া হবে।