সবার হাতেই এখন অনেক কম সময়। সারাদিন কোন কাজ রেখে কোন কাজ করব সেটাই এখন ঠিক করা বেশ ঝামেলার হয়ে দাঁড়ায়। তাছাড়া ট্রাফিক জ্যামে বসে থেকেও ঘণ্টার পর ঘণ্টা মূল্যবান সময় নষ্ট হয়ে যাওয়ায় কাজের বেশ ক্ষতি হয়। তাছাড়া পিসিতে সোশ্যাল মিডিয়া খুলে বসলে চোখের পলকেই সময় চলে যায়। তাই পিসিতে এমন অ্যাপ্লিকেশন যদি সময় বাঁচিয়ে দেয়ার কাজটা করে দিত তাহলেতো আর কথাই ছিল না। তাই সময়কে বাঁচিয়ে দিতে এসডি এশিয়া খুঁজে বের করেছে সেরা তিনটি অ্যাপ্লিকেশন।
টাইম ট্র্যাকার হল ফ্রি গুগল ক্রম অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে কোন কোন সাইটে কত সময় নষ্ট করা হয়েছে সেই ট্র্যাক রাখা যাবে।সাইটের ইউআরএল লিংক ক্লিক করেই দেখা যাবে কত সময় কাটানো হয়েছে সেই সাইটটিতে।
IMG1
সময়কে ধরে কাজ করার জন্য স্টেফোকাসড নামেও একটি গুগল ক্রম অ্যাপ্লিকেশন আছে। এতে কোন সাইট ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় ঠিক করে রাখা যায়। সময় যদি পার হয়ে যায় তাহলে সেদিনের জন্য আর সাইটে প্রবেশ করা যাবে না।
ফ্রিডম এমন একটি ক্রম অ্যাপ যাতে নির্দিষ্ট কোন ডেডলাইন দিয়ে রাখা টাস্ক শেষ না হলে ইন্টারনেট কানেকশন অটো বন্ধ হয়ে যায়। যদি সেটিংস চেঞ্জ করতে হয় তাহলে কম্পিউটার রিবুট করতে হয়।
আর্টিকেল লিংক- http://goo.gl/dPdXwI
IMG3