বিশ্বনাথে এমপির সংবর্ধনা মঞ্চ ভাঙচুর, লুটপাট

 
সিলেটের বিশ্বনাথে স্থানীয় সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়ার সংবর্ধনা মঞ্চ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার দশঘর ইউনিয়নের ময়নাগঞ্জবাজারে কাশিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
 
জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, ময়নাগঞ্জবাজারে কাশিমপুর গ্রামে বিদ্যুেতর উন্নয়ন ও এমপির সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় জাতীয় পার্টি। বিকেল তিনটায় এই অনুষ্ঠান ছিল। কিন্তু এর পূর্বেই স্থানীয় আওয়ামী লীগের নেতারা মঞ্চ ও মাইক লুট করে নিয়ে গেছে।
 
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আবুল খায়ের বলেন, আওয়ামী লীগের কিছু নেতারা আমাদের মঞ্চ ভাঙচুর ও মাইক লুট করে নিয়ে গেছে।  শফিকুর রহমান চৌধুরীর ইন্ধনে তারা এই কাজ করেছে। তিনি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 
 
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক বাবুল আখতার বলেন, দলের নেতারা মঞ্চ ভাঙচুর ও লুটপাঠ করার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ নেতাদের মন মানসিকতা ছোট নয়।সংসদ সদস্য জনরোষের শিকার হয়েছেন।