‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবিতে কুমিল্লা মেডিক্যাল কলেজসহ জেলার ৪টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একই দাবিতে ২০১৩-’১৪ ও ২০১৪-’১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে।
বুধবার দুপুরে সম্মিলিত মেডিক্যাল শিক্ষার্থীবৃন্দ-কুমিল্লা অঞ্চলের উদ্যোগে কুমিল্লা মহানগরীর সার্কিট হাউজ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কুমিল্লা মেডিক্যাল কলেজ, ইস্টার্ণ মেডিক্যাল কলেজ, সেন্ট্রাল মেডিক্যাল কলেজ ও ময়নামতি মেডিক্যাল কলেজের প্রায় ৩শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।