নীলক্ষেতে জাল সার্টিফিকেট আটক ২

 
রাজধানীর নীলক্ষেত বকুশাহ মার্কেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট ও সরঞ্জামাদিসহ দুই দোকান মালিককে আটক করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
 
বুধবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মায়ের দোয়া উদয়ন প্রিন্টার্স এর মালিক আজগর ভূঁইয়া (২৬) ও মো. আবদুস সামাদ (৩২)। বর্তমানে তারা নিউ মার্কেট থানায় রয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের ধারণা এই কাগজগুলো বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে তারা নিয়ে থাকবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ বলেন, আটকতৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিউ মার্কেট থানায় মামলা করা হবে। একই সাথে এ কাজে বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হবে।