লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘাবপুরে অষ্টম শ্রেণির ছাত্রী বিলকিস আক্তারের (১৪) ঝুলন্ত লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। বিলকিস রাঘাবপুর নোশাগাজী পাটোওয়ারী বাড়ির মৃত মুসা মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম সোনাপুর হোনার বাড়ির হানিফের কয়েক মাস ধরে প্রেম চলছিল। বুধবার বিকেলে রাঘাবপুর প্রাইমারি স্কুলের পাশে কথা বলার সময় স্থানীয় কিছু বখাটে তাদের আটক করে প্রেমিক হানিফকে বেদম মারধর করে। এতে অপমানবোধ করে বুধবার দিবাগত রাতে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে বিলকিস আত্মহত্যা করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।