পাবনা প্রতিনিধি
ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উত্সাহিত করতে পাবনায় মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে পাঁচ দিনব্যাপী মাইডাস এসএমই ট্রেড ফেয়ার। মধ্য শহরে ‘দোয়েল সেন্টার’ চত্বরে মেলা উদ্বোধন করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভেরিউজ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাইডাস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের স্ত্রী মিজ আঁকি ওকমা, মাইডাসের পরিচালক পারভীন মাহমুদ ও জাহিদা ইস্পাহানি, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্কয়ার গ্রুপের সহযোগিতায় মেলায় পাবনার ২৫টিসহ যশোর ও ঢাকার মোট ৩১টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা শেষ হবে ৯ মার্চ।