অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, নিখোঁজ মালয়েশিয়া বিমান এমএইচ৩৭০ এর বিভ্রান্তিকর রহস্য এখন সমাধানের পথে। রিউনিউন দ্বীপে পাওয়া ধ্বংসাবশেষ নিখোঁজ বিমানের, মালয়েশিয়া এমন তথ্য নিশ্চিত করার পর তিনি এই মন্তব্য করেছেন।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক বলেছিলেন, ধ্বংসাবশেষ পরীক্ষা করে ফ্রান্সের বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি নিখোঁজ বিমানের।
পরে সাংবাদিকদের টনি অ্যাবট বলেছেন, আমার যা ভেবেছিলামন সেখান থেকে বেশি বা কম দূরে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। বিমানের ধ্বংসাবশেষ পাওয়ায় বোঝা যাচ্ছে, বিমানটির নিখোঁজ হওয়ার রহস্য সমাধান থেকে আমরা খুব বেশি দূরে নেই।
দ্য অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) নিখোঁজ বিমানের খোঁজে দক্ষিণাঞ্চলীয় ভারত মহাসাগরের গভীর সাগরে অভিযান চালিয়েছে। এটি রিইউনিয়ন দ্বীপ থেকে হাজার মাইল দূরে।
এটিএসবি বলেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর অনেক সময় ধরে ধ্বংসাবশেষটি ভেসে দূরে চলে গেছে। এসময় তারা বিমানটি খুঁজে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
২০১৪ সালের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। খবর: বিবিসি।