রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশন তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথের জনপ্রিয় নাটক ও গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানগুলো। এর মধ্যে থাকছে সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী’র একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমার খোলা হাওয়া’। অনুষ্ঠানে সামিনা চৌধুরী গেয়েছেন ‘তোমার খোলা হাওয়া’, ‘পুরোনো সেই দিনের কথা’, ‘ঘরেতে ভ্রমর এলো’, ‘আমি চাহিতে এসেছি’, ‘সখি ভাবনা কাহারে বলে’ শিরোনামের গানগুলো। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ বিকেল ৫টা ২০মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।