সাতক্ষীরায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির মধ্যে লুকিয়ে রাখা ৬৫ বোতল ফেন্সিডিলসহ মনিরুজ্জামান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে শহরের বকচরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান মাগুরা জেলার সদর থানার পারনান্দনী গ্রামের মিজানুর রজব আলী মিয়ার ছেলে।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এসময় তার মটরসাইকেলে তল্লাশি চালিয়ে তেলের ট্যাঙ্কির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।