ইয়েমেন সীমান্তে শেলের আঘাতে সৌদি সৈন্য নিহত

 
ইয়েমেন সীমান্তে শেলের আঘাতে সৌদি আরবের এক সৈন্য নিহত হয়েছেন। বুধবার রাতে সামরিক সূত্র এ কথা জানায়।
 
সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, সৌদি সীমান্তবর্তী জাজান সেক্টরে শেলের আঘাতে তিনি নিহত হন। সৌদি এ জোট নির্বাসিত প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুরের সমর্থনে চার মাসেরও বেশী সময় ধরে ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।
 
সৌদি সীমান্ত বরাবর অপর এলাকা নাজরানে রবিবার একটি বাড়িতে ইয়েমেন থেকে ছোড়া একটি শেলের আঘাতে একজন বেসামরিক নাগরিক মারা যান।
 
এছাড়াও গত শুক্রবার সীমান্ত বরাবর ইয়েমেন থেকে ছোড়া রকেটের আঘাতে তিন সৈন্য ও আধা-সামরিক বাহিনীর এক সদস্য নিহত নিহত হয়। বিগত কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ধরণের হামলার ঘটনা।
 
উল্লেখ্য, গত ২৬ মার্চ সৌদি জোটের অভিযান শুরুর পর থেকে ইয়েমেনের সাথে সৌদি সীমান্ত বরাবর বিভিন্ন হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫০ জনে দাঁড়ালো। এদের মধ্যে অধিকাংশ সৈন্য।

খবর বাসসের।