ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শরীফ খান (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। দুপুরে উত্তর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের শরীফ খান ও আমানত খানের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলেছিল। সকালে শরীফ বাড়ির সীমানা সংলগ্ন একটি কাঠ গাছ কাটতে গেলে আমানতের ছেলে মাহাবুব বাধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে আমানতের ছেলে মাহাবুব (২৪), গাজী খান (৩০) ও জাকির খান (৪০) ধারালো অস্ত্র দিয়ে শরীফকে কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় শরীফের পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় শরীফের। তিনি ওই গ্রামের হিরন খানের ছেলে।
আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা আছে।