রাশিয়ার পূর্বাঞ্চলের খাবারভস্ক এলাকায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবারের দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৬ জনের মৃত্যু ও ৭২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবৃতিতে আরো বলা হয় আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
খাবারভস্ক ও কসমোভস্ক অন-আমুর নগরীর মধ্যবর্তী স্থানে দুটি আন্তঃনগর বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে একজন শিশু ছিল। আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ শপোট জানিয়েছেন, নিহতদের স্মরণে বৃহস্পতিবার এক দিনের শোক পালিত হবে। সূত্র: আরটি