গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাব্বির

 
ক্রিকেট তারকা সাব্বির রহমান মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ চুক্তির কথা জানিয়েছে গ্রামীণফোন।
 
এর আগে জাতীয় দলের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয় গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাডেসর হয়েছিলেন।
 
গ্রামীনফোনের পরিচালক (মার্কেটিং) নেহাল আহমেদ বলেন, ‘সাব্বির বাংলাদেশ ক্রিকেট টিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গোটা জাতিকে অনুপ্রাণিত করছেন। একইভাবে গ্রামীণফোন গ্রাহকদের সেবাদানে অঙ্গীকারাবদ্ধ আমরা বিশ্বাস করি।’

খবর বাসসের।