৫০ বছর পর দিল্লীর রাস্তায় ফিরছে ট্রাম

 
ভারতের রাজধানী নয়াদিল্লীতে বাতিল হওয়ার ৫০ বছরেরও বেশি সময় পর আবার ফিরে আসছে ঐতিহ্যবাহী যান ট্রাম। বৃহস্পতিবার এক পুনরুন্নয়ন কর্মকর্তা একথা বলেন।
 
দিল্লী সরকার ব্রিটিশ উপনিবেশিক শাসকদের প্রথম চালু করা এই যানবাহনটি রাজধানী ব্যস্ততম পুরান দিল্লীতে এটি ফের চালু করার পরিকল্পনা করছেন। সরকারি কর্মকর্তা নিতিন পানিগ্রাহী এ প্রকল্প নিয়ে কাজ করবেন। তিনি বলেন, পুরান দিল্লীর ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনকালে লোকদের গাড়ির বদলে ট্রাম ব্যবহারে উত্সাহিত করতে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।
 
পানিগ্রাহী বলেন, আগামী বছর প্রকল্পটির কাজ শুরু হবে এবং ২০১৮ সালে প্রকল্পটি চালু হবে।

শাহজাহানাবাদ (পুরান দিল্লী) পুনরুন্নয়ন কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক পানিগ্রাহী এএফপিকে একথা বলেন।