কাদের ফুড প্রোডাক্টে সিলগালা, জরিমানা

 
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির দায়ে বৃহস্পতিবার কাদের ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের কারখানা সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইর অনুমোদনবিহীন এই প্রতিষ্ঠানটির তিন কর্মচারীকে আটক ও ৭৫ হাজার প্যাকেট জুস নষ্ট করা হয়।
 
কারাখানা মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন—শরিয়তপুরের সোহাগ (১৮), কুমিল্লার দেবিদ্বারের বিল্লাল (১৯) ও জীবন (১৭)।
 
জানা গেছে, র্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ২টায় তেজগাঁও রেলগেট এলাকায় এ অভিযান চালানো করা হয়। এ সময় কারখানা পরিদর্শন করে প্রত্যক্ষ করেন। পরে ১৯৮৫ সালের বিএসটিআই অধ্যাদেশ অনুযায়ী (সংশোধনী-২০০৩) ২৪১৯ ধারায় কারখানাটিকে সিলগালা করা হয়।