ধারাবাহিকভাবে কমছে ব্যাংক ঋণের সুদহার। জুন মাসে ঋণের ক্ষেত্রে গড় সুদহার কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৭ শতাংশ। আগের মাসেও যা ছিল ১১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, জুন মাসে আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। তবে আগের মাসের তুলনায় জুন মাসে স্প্রেড আবার কিছুটা বেড়েছে। এসময়ে ব্যাংকখাতে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান ৪ দশমিক ৮৭ শতাংশীয় পয়েন্টে দাঁড়িয়েছে। যা এর আগের মাস মে শেষে ছিল ৪ দশমিক ৮৩ শতাংশীয় পয়েন্ট। সে হিসেবে এক মাসের ব্যবধানে স্প্রেড বেড়েছে দশমিক ০৪ শতাংশীয় পয়েন্ট। এর আগে এপ্রিলে ছিল ৪ দশমিক ৮৮ শতাংশীয় পয়েন্ট। সার্বিকভাবে স্প্রেড কমলেও এখনো ২৫টি ব্যাংকের স্প্রেড বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বাইরে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।