পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৪

 

পাকিস্তানে উত্তরপশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। নিহতরা জঙ্গি বলে সন্দেহ কর হচ্ছে।

 

পাকিস্তানের গোয়েন্দা পুলিশ জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তাসের আলওয়ার মান্দির একটি বাড়িতে দুইটি মিসাইল আঘাত হানে। এতে চার থেকে পাঁচজন জঙ্গি নিহত হয়েছে।

 

গত সপ্তাহে তালেবান নেদা মোল্লা ওমরের মৃত্যুর খবর জানানোর পর  এই হামলা চালানো হলো।  খবর: রয়টার্স।