চট্টগ্রাম বন্দরে ট্রলিচাপায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে ট্রলিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে  কন্টেইনার হ্যান্ডলিং ইয়ার্ডে পণ্যবাহী কন্টেইনার স্থানান্তর কাজের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আবুল বাশার (৪০)। নিহত আবুল বাশারের বাড়ি নেয়াখালী জেলায় বলে জানা গেছে।
 
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম জানান, বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ইয়ার্ডে পণ্যবাহী কন্টেইনার স্থানান্তরের কাজ করার সময় ইয়ার্ডের একটি ট্রলি শ্রমিক আবুল বাশারকে চাপা দেয়।
 
এতে তিনি গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেরে মৃত ঘোষণা করেন চিকিৎসক।