নেত্রকোনার কেন্দুয়ায় রুবেল (২০) মিয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আমন ধানের বীজতলা থেকে লাশ উদ্ধার করা হয়। রুবলে উপজেলার উলুয়াটি গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যারাতে রুবেল ঘর থেকে বেরিয়ে যায়। পরে সে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে স্থানীয় লোকজন উলুয়াটি গ্রামের কান্দা নামকস্থানে একটি গলাকাটা লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রুবেলের পরিবারের লোকজন ছুটে গিয়ে লাশ শনাক্ত করে। লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।