ইয়াকুবের দণ্ড বহাল রাখা বিচারপতিকে হত্যার হুমকি

 
ভারতের মুম্বাই শহরে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মেমনের ক্ষমাপ্রার্থনা নাকোচ করা সুপ্রিম কোর্টের বিচারক দীপক মিশ্রকে হত্যার হুমকি দেয়া হয়েছে।  একটি বেনামী চিঠিতে তাকে হত্যার  হুমকি দেয়া হয়।
 
শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি দীপক মিশ্রর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির বিষয়ে শিগগিরই তদন্ত শুরু হবে।
 
টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকিতে বলা হয়েছে বিচারক দীপক মিশ্রের নিরাপত্তা জোরদার করা হলেও হামলা চালানো হবে। 
 
গত ২৯ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করার আবেদন জানানো হয়। বিচারপতি দীপক মিশ্র তিন সদস্যের বিচারপতির বেঞ্চ আবেদন খারিজ করে দেন। পরদিন স্থানীয় সময় ভোরে তার ফাঁসি কার্যকর করা হয়।
 
১৯৯৩ সালে পরপর বিস্ফোরণে বর্তমান মুম্বাই শহরে ২৫৭ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছিলেন।