বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ও ধনতলা গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে নশরতপুর গ্রামের নিরব (৫), আকাশ (৮), ছালেহা (৫২) ও সুরভী (৭), ধনতলা গ্রামের সওদা (৫), কোচকুড়ী গ্রামের রানা (১২) এবং শিবপুর গ্রামের মারুফ (৫) কে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয় হয়েছে। সেখানে সুরভীর অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।