শায়েস্তাগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মিঠাপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আলীর বাড়িতে একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের আসবাবপত্র তছনছ করে দুই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী লাকী আক্তার এতে বাধা দিলে ডাকাতদল তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।  তিনি সদর আধুনিক হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।