কাঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলার কাঠালিয়া উপজেলার নেয়ামতপুরা গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত হনুফা আক্তার (১৩) নেয়ামতপুরা গ্রামের মো. ফারুক মোল্লার মেয়ে।
 
জানা গেছে, শুক্রবার দুপুরে নেয়ামতপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হনুফা সবার অজান্তে নিজ ঘরের আড়ায় মায়ের ওড়না দিয়ে গলার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
 
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি পাঠানো হবে।