সুস্থতার পথে দিতি, দেশে ফিরবেন শিগগির

এখন অনেকটাই সুস্থতার পথে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে সম্প্রতি চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমালজি (এমআইওটি) হাসপাতালে অপারেশন করেন তিনি। আশা করছেন শিগগিরই দিতি দেশে ফিরতে পারবেন।

তার মেয়ে লামিয়া চৌধুরী এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে লামিয়া লেখেন, মা খাবার খাচ্ছেন। গোসল করেছেন, প্রিয়জনদের সঙ্গে আড্ডাও দিচ্ছেন। শুধু তাই নয়, জানালার পাশে দাঁড়িয়ে চেন্নাইয়ের সূর্যাস্তও দেখেছেন। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা দেশে ফিরব।