ব্লগার নিলাদ্র চ্যাটার্জি নিলয় হত্যার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ব্লগারদের ওপর বারবার হামলা-হত্যা হলেও বিচার হচ্ছে না। দোষীরাই নির্দিষ্টভাবে চিহ্নিত হয় না। বিচার না হওয়াতেই খুনীরা প্রশ্রয় পাচ্ছে এবং একের পর এক মুক্তমনা মানুষকে হত্যা করছে। তিনি বলেন, নিলয় গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন। তার উপর হামলা মুক্তবুদ্ধির চর্চার উপর হামলা।
এ দিকে, নিলয় হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন এক্টিভিস্ট ফোরাম।