মগবাজারে গৃহবধূকে আটকে গণধর্ষণ, আটক ১

 
রাজধানীর মগবাগারের মীরবাগে এক গৃহবধূকে বাসায় আটক গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাসেম নামের একজনকে আটক করেছে। ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
 
ভুক্তভোগী গৃহবধূ ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে মীরবাগের আশরাফ হোসেনের রিকশার গ্যারেজের পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় তাকে জোর করে হাসেম নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে হাসেশসহ তিন-চারজন তাকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে। শুক্রবার সকালে তিনি রমনা থানায় অভিযোগ করেন।
 
রমনা থানার এসআই মহিউদ্দিন জানান, রিকশার গ্যারেজের পাশের ভবনের পাশেই একটি বাড়িতে বাস করেন ওই নারী। তার অভিযোগের ভিত্তিতে হাসেমকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। শনিবার চিকিত্সক তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মহিউদ্দিন।