মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি আর নেই

ভারত বাংলাদেশের একেশ্বরবাদী মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি দেবী প্রয়াত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত থেকে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিলো। মৃত্যুর আগে একে একে তার অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে থাকে। এক পর্যায়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে।  খবর নিউজএইটিনের।

বীণাপাণি দেবীর মরদেহ রয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। গত কিছুদিন থেকে ফুসফুসে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন ১০১ বছর বয়সী বড়মা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শারীরিক অবস্থার অবনতি ঘটায় রবিবার তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল বোর্ডও।

বাংলাপিডিয়া অনুযায়ী, মতুয়া হিন্দুধর্মীয় একটি লোকসম্প্রদায়। গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি নিবাসী  হরিচাঁদ ঠাকুর প্রেমভক্তিরূপ সাধনধারাকে বেগবান করার জন্য যে সহজ সাধনপদ্ধতি প্রবর্তন করেন, তাকে বলা হয় ‘মতুয়াবাদ’। এই মতবাদের অনুসারীরাই ‘মতুয়া’ নামে পরিচিত।

আরও পড়ুনঃ ভারতকে বড়সড় ধাক্কা দিচ্ছে ট্রাম্প!

মতুয়া সম্প্রদায় একেশ্বরবাদে বিশ্বাসী; তারা বৈদিক ক্রিয়া-কর্মে আস্থাশীল নয়। তাদের ভজন-সাধনের মাধ্যম হচ্ছে নাম সংকীর্তন; তাদের বিশ্বাস ভক্তিতেই মুক্তি। এই সাধনপদ্ধতির মাধ্যমে সত্যদর্শন অর্থাৎ ঈশ্বরলাভই তাদের মূল লক্ষ্য।

ইত্তেফাক/টিএস