আগৈলঝাড়ায় গণপিটুনিতে সন্ত্রাসীর মৃত্যু

জেলার আগৈলঝাড়া উপজেলায় সাগর সেরনিয়াবাত নামের এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টাকারী দুই সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পায়ের রগ কেটে দিয়েছে এলাকাবাসী। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পর রাসেল বেপারী (২০) নামের এক সন্ত্রাসী মারা গেছেন।
 
শুক্রবার রাতে জেলার উপজেলার দক্ষিন শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
 
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহত অপরজন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।