সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় শিশুদের উপর বর্বরতা ও পাশবিকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, যখন একটি রাষ্ট্র বা সমাজে আইনের শাসনের দুর্বলতা দেখা দেয়, তখন নানা ধরনের অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। তারই একটি উদাহরণ, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় শিশুদের উপর বর্বরতা ও পাশবিকতা। সমাজে বিচারহীনতার সংস্কৃতি বাসা বেধেছে। মূল্যবোধের অবক্ষয়ের কারণে শিশুর উপর এমন নির্যাতন চালানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফখরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, এডওয়ার্ড এম কেনেডি সেন্টারের পরিচালক এম কে আরিফ। স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুনাসির কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডাহো বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক স্কট স্লোভিক।