ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হচ্ছেন ‘প্রণব স্যার’


ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একদিনের জন্য ‘প্রণব স্যার’ হতে যাচ্ছেন। জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসে দিল্লির একটি স্কুলে ক্লাস নেবেন তিনি।

দিল্লির বতর্মান ক্ষমতাসীন দল আম আদমির সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে। রাষ্ট্রপতিও তাতে সম্মতি দিয়েছেন। ৭৯ বছর বয়সী প্রণব মুখার্জি বলেছেন, শিক্ষার্থীদের উচিত তাদের শিক্ষকদের যথাযথ সম্মান দেয়া।-এনডিটিভি